চট্টগ্রাম- ১০ আসন নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) গণসংযোগ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গণসংযোগটি নগরীর ঈদগাহ কাঁচারাস্তা থেকে শুরু হয়ে সরাইপাড়ার আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাহাড়তলী বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন কালু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এড. তসলিম উদ্দীন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যসহ নগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী সৈয়দপুর হাসান শাহীনুর একাডেমীতে বিজ্ঞান মেল
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ