সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশস্থ ঐতিহ্যবাহী রহিম বকসু চৌধুরী জামে মসজিদে গত বৃহস্পতিবার থেকে ৭ম বারের মতো শুরু হয়েছে ১০ দিনব্যাপী আহলে বাইতে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল।
উত্তর কালিয়াইশ হযরত শাহ হাকিমিয়া কামালিয়া সুন্নিয়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিল আরবী মাসের গত ১ মহরম থেকে প্রতিদিন বাদে এশা থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ মরহম পর্যন্ত। প্রথমদিনে মাহফিলে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী। রমজান আলী জনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাও. হাসান আনসারী, মোক্তার আহমদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











