সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, আল্লাহর সেরা সৃষ্টি মানুষ। এ মানুষদের মধ্যে নানা শ্রেণি ও গোত্র বিভাজন পরিলক্ষিত হয়। পবিত্র ঈদ ধনী দরিদ্রের মাঝে এক সেতুবন্ধন তৈরি করে। ধনীদের নিকট গরীবের হক রয়েছে। আমরা আল্লাহ হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করছি। পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমিও আমার পরিবার খুবই আপ্লুত।
ঈদের দিন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে নামাজ আদায় শেষে সমাজের নানা শ্রেণি ও পেশার সর্বস্তরের মানুষদের সাথে মতবিনিময়ে সাবেক মেয়র মনজুর আলম উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক মেয়র ঈদের দিন ও পরদিন শুক্রবার সমাজের অবহেলিত ভিক্ষুক, মিসকিন, বস্তিবাসী ও প্রতিবন্ধীদের দাওয়াত করে তাঁর এইচ এম ভবনে নিয়ে এসে তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সকলকে আপ্যায়ন করান। এ সময় মো. নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











