কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ৩০ জুন মেধাবী ছাত্র–ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ. কে.বি.সি. ঘোষ ইনস্টিটিউট, কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়, এন.এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়, কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসা, দারুল ইহসান ইসলামিক সেন্টারের মোট ৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও বই উপহার দেওয়া হয়।
মারুফ হাসান ওয়াহেদের সঞ্চালনায় ও আব্দুল করিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চমেক হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা. এয়াকুব হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, সরকারী মুসলিম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, পাঠাগারের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, কাজী সাঈদ, আব্দুল হামিদ প্রমুখ।উল্লেখ্য, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি,খতনা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকেছে এই পাঠাগার। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মরহুম এযাহার মিয়া ফাউন্ডেশনের চেয়্যারম্যান সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












