মির্জাপুর ইউপির বাজেট ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২০২৩–২০২৪ অর্থ বছরের ১ কোটি,৩৩ লাখ ৩৪ হাজার ১শ ৬৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউপি মিলনায়তনে সমপ্রতি বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন খান। ঘোষিত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রাম হবে শহর এ নীতি অনুসরণ করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাজেটের উপর আলোচনায় অংশ নেন পরিষদ সদস্য মো. জাকির হোসেন, সাজেদা ইয়াছমিন, মো. জসীম, মুহাম্মদ মুছা, প্রধান শিক্ষক সদ্বীপ কুমার শীল, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ ভট্টাচার্য্য, সুপ্রিয়া বডুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে রোপণ করা হবে ৫ লাখ গাছের চারা