ঈদের আগের বেতন-বোনাসের দাবিতে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হালকা মোটরযান চালক–শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ঈদ উল আযহার পূর্বে হালকাযান চালক–শ্রমিকসহ সকল শ্রমিকদের ঈদ বোনাস, বেতন পরিশোধ, নিয়োগপত্র প্রদানসহ নানা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাজল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মো. আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহ–সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন তাপস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন মাসুদ, মোহাম্মদ রাসেল হাওলাদার, মো. সোহাগ, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. শামসুল ইসলাম, মোহাম্মদ করিম, মোহাম্মদ মিজান মো. ফরিদ, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ রিঙ্কু হান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত মছিউল করিম মির্জাপুরী খানকায় ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধকাটগড়ে লোকনাথ সেবা সংঘের ধর্মীয় সভা