চাঁদ দেখা কমিটির সভা আজ

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। খবর বাসসের।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হল : ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭। ফ্যাঙ নম্বর : ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি দাওয়াত ছাড়াই বিদেশিদের কাছে নালিশ করতে যায় : কাদের
পরবর্তী নিবন্ধবিদেশ ভ্রমণে সম্পদের তথ্য জানানো বাধ্যতামূলক, বিল পাস