প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজ অধ্যায়ন কেন্দ্রের সভাপতি ড. অনুপম সেন বলেছেন, নাসিমুল গণিকে নব্বই দশক থেকে চিনি। তাকে ভোলা যায় না। তিনি অনেক কাজ করেছেন। আবার করতে চেয়েছেন। ৩০ বছর আগে একক উদ্যোগে বইমেলা করতে গিয়ে তিনি অনেক অর্থ খরচ করে ফেলেছিলেন। নিজের সব উজাড় করে দিয়ে কিসে মানুষের কল্যাণ হয় তাই উনার চিন্তা ছিল। মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণ চিন্তা অসুস্থ অবস্থায়ও নাসিমুল গণির মধ্যে ছিল। এ ধরনের মানুষ সমাজে দুর্লভ।সমাজ অধ্যয়ন কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক ও প্রগতিশীল সামাজিক আন্দোলনের সংগঠক নাসিমুল গণি স্মরণসভা শুক্রবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সমাজে মুক্ত আলোর জন্য সব দরজা খুলতে হবে। মুক্ত আলোচনা করতে হবে। কারণ হাজার মানুষ ভালো চিন্তা করে। নাসিমুল গণির সেই ভাবনাকেই এগিয়ে নিতে হবে।
গবেষক শরীফ শমশির বলেন, নাসিমুল গণি স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সম্পর্কিত ছিল। জানত সকল সংকট দূর করতে হলে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন। স্মৃতিচারণ করেন ডা. মাহফুজুর রহমান, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাসদ নেতা মো. সোলায়মান খান, অ্যাডভোকেট মজিবুল হক, দেওয়ান মাকসুদ, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, নাসিমুল হক নবাব, সুজাউদ্দিন জাফর, কাজী এ এম মমতাজুল ইসলাম, কবি ও নাট্যকার অভীক ওসমান, ইউসুফ মোহাম্মদ, সাইফুদ্দিন সাকী, ফরিদ মাহমুদ, ডা. দেবাশীষ চৌধুরী, নুরুল আরশাদ চৌধুরী আশু, জামাল নাসের চৌধুরী, মনসুর মাসুদ, অধ্যাপিকা নারগিস আক্তার, নাসিমুল গণির পরিবারের পক্ষে চাচা একরামুল হোক ও ছেলে ফাহিম শাহরিয়ার আকাশ। সভা পরিচালনা করেন শরীফ চৌহান। প্রেস বিজ্ঞপ্তি।












