আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক না হলে রাজনৈতিক সংকট দূর হবে না

উত্তর জেলা ইসলামী ফ্রন্টের কাউন্সিলে বক্তারা

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট উত্তর জেলার কাউন্সিল গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ ওবাইদুল মুস্তফা। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ মিয়াজী। নির্বাচন কমিশনার ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী। মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও এস.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কাউন্সিল প্রতিবেদন পাঠ করেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি মুহাম্মদ আব্দুল খালেক আলকাদেরী। কাউন্সিলে বক্তারা বলেন, দেশে রাজনৈতিক অঙ্গনে বর্তমানে গভীর সংকট বিরাজ করছে। আগামী জাতীয় নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠিত না হওয়া দুর্ভাগ্যজনক। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক না হলে রাজনৈতিক সংকট দূর হবে না। বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী, মুহাম্মদ আলী শাহ্‌ নেছারী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মুহাম্মদ ইকবাল হোছাইন আলকাদেরী, মুহাম্মদ খোরশেদ আলম, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ মোবারক হোসেন সওদাগর, প্রমুখ। পরে অধ্যাপক আব্দুর রহিম মুনিরীকে সভাপতি, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং ইকবাল হোছাইন আলকাদেরীকে সাংগঠনিক সম্পাদক করে উত্তর জেলা ইসলামী ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সেনাপ্রধানের নতুন হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অগ্নিদুর্গতদের পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যান