সব শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর–মাউশি।

গত ২০ মার্চ সরকারে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা জানিয়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।

সেখানে বলা হয়, রোজার কারণে ছুটি থাকলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। সেদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।

নির্দেশনায় বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর ৫৪তম সিন্ডিকেট অধিবেশন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি টেক্সি চালক নিহত