নির্বাচিত হলে সেতু-কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয়া হবে

গণসংযোগকালে অধ্যক্ষ ফরিদ উদ্দীন

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, চট্টগ্রাম ৮ এলাকার বিভিন্নস্থানে অনেক সেতুকালভার্ট চলাচল অনুপযোগী হয়ে আছে। সেজন্য যাতায়াতের ক্ষেত্রে জনসাধারণকে নানাবিধ বিড়ম্বনা পোহাতে হয়। তাই নির্বাচিত হলে ওসব এলাকার সেতুকালভার্ট চিহ্নিত করে দ্রুত মেরামত ও সংস্কারের কার্যকর উদ্যোগ নেয়া হবে।

আসন্ন উপ নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। গতকাল সোমবার চট্টগ্রাম ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন চান্দগাঁও ৪নং ওয়ার্ডের কেরামত আলী সড়ক, মৌলভী পুকুর পাড়, পাঠানিয়া গোদা, পুরাতন চান্দগাঁও, মুরাদপুর, বিবিরহাট, নাজিরপাড়া এলাকায় গণসংযোগকালে এসক কথা বলেন। এ সময় তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা কাজী জসিম উদ্দিন, মাওলানা ওয়াহেদ মুরাদ, কাজী মফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ আইয়ুব, খ ম জামাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়র আইভী হত্যাচেষ্টা মামলার পুনঃতদন্ত করবে সিআইডি
পরবর্তী নিবন্ধমানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না