কোয়ান্টামের টোটাল ফিটনেস অনুষ্ঠান

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

দেওয়ানহাট সিএসডিতে কোয়ান্টামের টোটাল ফিটনেস অনুষ্ঠান গত ৪ এপ্রিল খাদ্য অধিদপ্তর, দেওয়ানহাট সিএসডিতে মেডিটেশন, দান, যাকাত ও টোটাল ফিটনেস, বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিটনেসের গুরুত্ব, টোটাল ফিটনেস কী করে অর্জন করা যায়, মেডিটেশন কীভাবে ফিটনেস বাড়ায়,

 

রমজানে দান ও যাকাতের গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস, রমজানে সুস্থতা নিয়ে আলোচনা হয়। দেওয়ানহাট সিএসডি ব্যবস্থাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক আয়োজন ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রমের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী।

বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের, চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুষী চাকমা। বেতার, টিভি উপস্থাপক দিলরুবা খানমের সঞ্চালনায় আলোচক ছিলেন কোয়ান্টাম টোটাল ফিটনেস ক্লাবের মাস্টার ট্রেইনার তসলিম উদ্দিন মাহমুদ ও ইয়োগা ট্রেইনার কামরুল হাসান সবুজ। বক্তারা

বলেন, কোয়ান্টাম দীর্ঘ অনেক বছর সৃষ্টির সেবায় কাজ করছে। বর্তমানে কোযান্টাম দৃষ্টি দিয়েছে টোটাল ফিটনেসের দিকে। এ যুগে সুস্থ থাকতে হলে শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিক ফিটনেসের বিকল্প নেই। অনুষ্ঠানে কোয়ান্টামের চারটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পোল্ট্রি ব্যবসায়ীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির মতবিনিময় সভা