পাঁচটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে সতর্ক করল নাসা

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

দল বেঁধে একসঙ্গে পাঁচটি গ্রহাণু পৃথিবীর খুব কাছে আসতে চলেছে। নাসা তাদের মধ্যে একটি গ্রহাণুর বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচটি গ্রহাণুর মধ্যে সবচেয়ে বড় আকারের গ্রহাণুটির আয়তন প্রায় ১৫০ ফুট। ওই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে এলে সমস্যা হতে পারে। এছাড়া, বাকি গ্রহাণুগুলো আকারে ছোট। গ্রহাণুগুলোর নামকরণ করেছে নাসা। প্রথম গ্রহাণুটি ৪৫ ফুটের। এটি গত সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফইউ৬। এরপর পৃথিবীর দিকে এসেছে ৮২ ফুটের একটি গ্রহাণু। সেটিও গত সোমবার পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কথা। দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ এফএস১১। তৃতীয় গ্রহাণু ২০২৩ এফএ৭–এর আয়তন ৯২ ফুট। এই গ্রহাণুটি গতকাল মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার কথা। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে আজ বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি আস্ত বাড়ির সমান, আয়তন প্রায় ৬৫ ফুট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৩১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড পাল্টা ব্যবস্থার হুমকি রাশিয়ার