মাদারবাড়ী উদয়ন সংঘের আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

মাদারবাড়ী উদয়ন সংঘ আয়োজিত মরহুম আলী আহমদ, মরহুম খোরশেদ আলম, মরহুম মোহাম্মদ হোসেন, মরহুম নুরুল আলম, মরহুম ঈসা মোহাম্মদ দুলাল এবং মরহুম একরামুল হক স্মৃতি কেরাম দাবা লুডু টুর্নামেন্ট গত ২ এপ্রিল ক্লাব কার্যালয়ে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ক্যারম এককে বখতিয়ার নুরুল আমিনকে,লুডু মহিলায় কামরুল আনিস নাফিসা রায়না হাবিবা নাহারকে, দাবায় খোরশেদ ইরহাম বাবলু মনুকে পরাজিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমসি সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ মহসিন। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এম এ মুছা বাবলু। এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, দানু মিয়া, মো. হাসান, মো. আব্দুল হাই, রুবেল ইসলাম, নুরুল আমিন, নজরুল ইসলাম, এডভোকেট মাহবুব আলম, মো. আব্দদুল্লাহ আল ফারুক নোবেল, মো. বখতিয়ার, তাজুল ইসলাম, হাসান মো. মোক্তার, মো. সাহেদ আলম, কামরুল আনিস, মো. আবছার, রাশেদ জুবায়ের, শেখ মোহাম্মদ রিপন, ফারুক রানা ও শাহারিয়ার হাসান।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে না জানানো আমার ভুল ছিল : সালাউদ্দিন
পরবর্তী নিবন্ধস্পোর্টিং উইকেটেই হচ্ছে মিরপুর টেস্ট