বিজিসি একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত বেগম গুল চেমনআরা একাডেমি (স্কুল এন্ড কলেজ) এবং মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতনের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য–সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১৬ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। বিজিসি ট্রাস্টের ট্রাস্টী আফরিন আহমদ হাসনাইন ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে ক্রীড়া উপভোগ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ

 

প্রদীপ কুমার চৌধুরী, কো–অর্ডিনেটর মো. ইসহাক সিকদার, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শর্মিলা কর চৌধুরী, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার এবং শিক্ষক–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৪ মার্চ শনিবার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজিসি ট্রাস্টের অন্যতম সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেটে নওজোয়ানের জয়
পরবর্তী নিবন্ধপিএসএলকে না বললেন তাসকিন