হাটহাজারীতে বাদশা হত্যার ঘটনায় মামলার আসামি গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামে প্রবাসী মো. বাদশা মিয়া (৪২) হত্যার ঘটনায় তার স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গত শনিবার রাতে মামলায় ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. মাহাবুল আলম (৪৬) কে আসামি করে এ মামলা দায়ের করা হয়। একই দিন মামলার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ময়না তদন্তের পর শনিবার রাতে লাশ বাড়িতে এনে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ–পরিদর্শক মোহাম্মদ বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত শনিবার পুকুর থেকে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ভূমি অফিস থেকে ৩ দালাল আটক
পরবর্তী নিবন্ধচবিতে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার আজ