জাতীয় হ্যান্ডবলে চট্টগ্রামের শুভ সূচনা

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপের প্রথম খেলায় চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল ২৮–৮ গোলে খুলনা জেলা দলকে পরাজিত করে শুভসূচনা করে। ‘খ’ গ্রুপের ২য় খেলায় চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল ৩২–১৭ গোলে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করেছে।

আজ দুপুর ২টায় ৩য় ও গ্রুপ পর্বের শেষ খেলায় চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল লালমনিরহাটের মোকাবিলা করবে। লালমনিরহাটের বিরুদ্ধে বিজয়ী হলে চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল ২য় রাউন্ড বা নক আউট পর্বে উত্তীর্ণ হবে।

পূর্ববর্তী নিবন্ধবছরের শেষ দিনে ইউক্রেনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে আব্দুস সোবহান ও শতাব্দী গোষ্ঠীর জয়