নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে ও অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার আশরাফ উদ্দিন, চউকের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, প্রকৌশলী ঝুলন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী প্রফেসর ড. সুদীপ পাল।বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও অর্থ-সম্পাদক আশুতোষ দে। উপস্থাপিত প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন অশেষ কুমার পুরোহিত, শাহ কামাল মোস্তফা, প্রকৗশলী অসীম বড়ুয়া, তাহরিন তারান্নুম, লায়ন তপন কান্তি দত্ত, এ এ এম জাহেদ মিজান, প্রকৌশলী বিপ্লব দাশ, মো. রোসাঙ্গীর বাচ্চু, সাংবাদিক নাসিরুল হক প্রমুখ। সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরি ফাউন্ডেশন পরিচালনায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামিতে ও সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












