বান্দরবানে বন্য হাতির আক্রমণে পাহাড়ির মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৪:০২ অপরাহ্ণ

বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক পাহাড়ির মৃত্যু হয়েছে। নিহতের নাম চিংথা থুই (৪৫)। তার বাড়ি লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাগান পাড়া এলাকায়। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাদান পাড়া এলাকায় বন্য হাতির দল তাণ্ডব চালায়। এসময় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পাহাড়ি চিংথা থুই’কে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, “বন্য হাতির একটা দল প্রায় সময় খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। ফাইতং ও ফাসিয়াখালী দুটো ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে বিচরণ করতে দেখা যায় ৭/৮টি হাতি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “বন্য হাতির আক্রমণে পাহাড়ি জনগোষ্ঠীর একজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের মৃতদেহ হাসপাতালে রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বিএনপির আহ্বায়ক জাফরুল ইসলাম চৌধুরী আর নেই
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু