চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে তিল ধারণের জায়গা নেই। ২৬ শয্যার এই ইউনিটে গতকাল শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে প্রায় ৫০ জনের মতো।
বান ইউনিটে জায়গা না থাকায় হাসপাতালে পার্শ্ববর্তী অন্যান্য ইউনিট গুলোতে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. বদিউজ্জামান আহমদ আজাদীকে জানান, ২৬ শয্যর এই ইউনিটে তিল ধারণের ঠাঁই নেই।
কন্টেইনার ডিপোতে আগ্নিদগ্ধ হওয়া ৫০জনের বেশি ভর্তি করা হয়েছে। এই ওয়ার্ডে আগেও ৫৫ জনের মতো ভর্তি ছিল। গতকাল রাত ১১টার যখন বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ কন্টেইনার বিষ্ফোরণে ৪জন দগ্ধ হয়ে মারা যায়। আহত হন আরো প্রায় দেড় শতাধিক।














