ফটিকছড়িতে বসতঘরে ডাকাতি ৪৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৪৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তা অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার ভোর রাতে সুন্দরপুর ইউপির পাঁচ পুকুরিয়া এলাকার দেলোয়ার হোসেন ম্যানশনে এ ঘটনা ঘটে।
ওই পরিবারের সদস্য ও ফটিকছড়ি সিজল শাখার স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাবুদ বলেন, রাত ৩টার দিকে ঘরের যে রুমে কেউ থাকতো না ওই রুমের জানালা কেটে ডাকাত দলেরা ঢুকে আমার রুমে আসে। ওই সময় ঘরের সবাই ঘুমানো অবস্থায় ছিল। রুমে আসার সাথে তারা আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর এক এক করে অন্য রুমে যারা যারা ছিল সবাইকে এক রুমে নিয়ে এসে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আমাদের জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকাসহ কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের চার পাশে দেয়াল দেয়া এবং সিসি ক্যামেরা আছে তবে ডাকাত দল সিসি ক্যামেরার রিসিভারটি নিয়ে যায়। ডাকাত দলেরা ঘরের ৫টি রুমে লুটপাট চালায়। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুটপাট হওয়া ঘরের বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। গৃহকর্তা বাদি হয়ে মামলা দায়ের করছেন। তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধটিপু হত্যার নেপথ্যের ব্যক্তিদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধজমজমাট ভারতীয় শিক্ষামেলা