লায়ন্স জেলার সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, মানব কল্যাণে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রত্যেক সদস্যকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেবাকেন্দ্র লায়ন্স সার্ভিস কমপ্লেক্স আমাদের অহংকারের জায়গা। নিরবচ্ছিন্ন সেবাদানের সূতিকাগৃহ হিসেবে এ প্রকল্পকে অর্থনৈতিকভাবে আরো বেগবান করতে নিজেদের যাকাতসহ দান-অনুদান প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে লায়ন- লিওসহ দানশীল মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বুধবার লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভা ক্লাবের সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে দৈনিক আজাদী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ডিরেক্টরদের মধ্যে বক্তব্য দেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোসলেহউদ্দিন খান, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন নুরুল আলম, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন তপন কান্তি দত্ত, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, ক্লাবের প্রথম সহসভাপতি লায়ন সোহেল খান, সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা এবং ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রথম সদস্য হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক অর্জন করে ক্লাব তথা লায়নিজমের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করায় প্রাক্তন জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেকের প্রতি বোর্ড সভা অভিনন্দন জ্ঞাপন করে। এ সম্মানটুকু তাঁকে প্রদানের সিদ্ধান্ত নেয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। সম্মানীয়ের প্রতি প্রাপ্য সম্মাননার পেছনের কারিগর ও শুভানুধ্যায়ীদের প্রতি বক্তারা সাধুবাদ জ্ঞাপন করেন।
বোর্ড সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সেক্রেটারি ও ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, সহ-সভাপতি লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল শাকের, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












