যোগব্যায়াম করোনার বিরুদ্ধে লড়তে শক্তিশালী ভূমিকা পালন করে

প্রমার কর্মশালায় অনিন্দ্য ব্যানার্জী

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:০৯ অপরাহ্ণ

প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে এবং ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় ৭ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। গতকাল প্রমা মিলনায়তনে প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল-এর সঞ্চালনায় এবং সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রমা আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি কংকন দাশ। এতে প্রধান অতিথি বলেন, যোগ ব্যায়াম করার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি হয়। ভারত দীর্ঘকাল থেকে যোগ ব্যায়ামের চর্চা করে আসছে। এখন এটিকে ছড়িয়ে দিতে কাজ করছে। যোগ ব্যায়াম করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতির একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। পরে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক দেবব্রত নাথ জুয়েল। তিনি নানা মুদ্রার চর্চা করেন। কর্মশালায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধআড়াই মাস পর স্বাভাবিক হলো আদালতের কার্যক্রম
পরবর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগে সুরক্ষা সামগ্রী প্রদান