সমাজসেবক পবিত্র ভূষণ দে (৭৩) গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি হালিশহর এক নম্বর হিন্দুপাড়া সাইট এলাকায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার অকাল মৃত্যুতে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাবেক চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক কলিম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। যথাযথ ধর্মীয় রীতি অনুসারে মহাশ্মশানে তার শেষ
কৃতকার্য সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।










