সোনার দাম বাড়ল ভরিতে ১৯৮৩ টাকা

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

টানা দুই দফা কমানোর পর সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশের গহনা ব্যবসায়ীরা। এই দফায় সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। বুধবার থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানানো হয়। খবর বিডিনিউজের।
এর কারণ ব্যাখ্যা করে বলা হয়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দর পতন এবং নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সক্ষমতার অভাব এবং নানান দাপ্তরিক জটিলতার কারণে চাহিদা অনুযায়ী সোনা আমদানি না হওয়াকেও দাম বাড়ার কারণ দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদিলদার উদ্দীন
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মইনউদ্দিন চৌধুরীর ইন্তেকাল