সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈষম্যহীন সমাজ গঠন ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দেশের জন্য দিনরাত কাজ করছেন। সরকারি বন্ধের দিনেও তিনি অফিস করে এদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে অহর্নিশ চেষ্টা করছেন। তিনি শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ফুলতলা স্টেশনে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, কারা মুক্তি সংবর্ধনা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাঞ্চনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ নূর সিকদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজের সঞ্চালনায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, নওয়াব মিয়া, নুরুল কবির, জসীম উদ্দীন আবদুল্লাহ, এড. এরশাদুর রহমান রিটু, আবু তাহের বিএসসি, এস এম গিয়াস উদ্দীন, মো. মহসীন, খোরশেদুল আলম, কায়েনাত হাছান, জোনাইদুল হক চৌধুরী, কাজী মো. এরশাদ, মুহিবুল হক আতিক, আবদুল মাবুদ সও., নূর হোছাইন সওদাগর, মো. রিজুয়ান, আলাউদ্দিন সোহেল, রাকিব শাহরিয়া ও নেওয়াজ বিন জায়েদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় মাওলানা মাহবুবুল আলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধআশিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের ঈদ পুনর্মিলনী