জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন কর্মশালা

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষে গতকাল নগরীর একটি হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘Worksite Mapping and organising শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল এবং সঞ্চালনা করেন আমিরুল হক আমিন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য ও টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত।

এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ইউনি গ্লোবাল ফেডারেশনের ডিরেক্টর মিথাইচ বোল্টন, সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান ইউনিয়ন টু ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি অরুনদুতি রানী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফয়েজ আহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী শোডাউন
পরবর্তী নিবন্ধআবু সুফিয়ানের পক্ষে ফিরিঙ্গিবাজার এলাকায় প্রচারণা