৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

কোস্ট গার্ডের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কাপড় ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা। গত রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকাচট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসী বিএনপি নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফের দখল হচ্ছে বাঁকখালী নদী, রাতারাতি উঠছে ঘর