৮ ফেব্রুয়ারি পিটিআই চমকে দেবে, বললেন কারাবন্দি ইমরান

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দল আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে চমকে দেবে। তিনি মঙ্গলবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। খবর বাংলানিউজের।

ইমরান খান বলেন, পিটিআইয়ের ওপর দমন–পীড়ন চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পিটিআইয়ের ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ ব্যর্থ হয়েছে। এখন ‘প্ল্যান সি’ প্রস্তুত। তার দলের নেতারা জানতেন ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেবে। তাই তারা বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

পূর্ববর্তী নিবন্ধযৌন নির্যাতনের মামলায় আদালতে ট্রাম্প
পরবর্তী নিবন্ধইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত পাকিস্তানের