৭৮ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে ৭৮ লাখ টাকা ব্যয়ে দক্ষিণপূর্ব হাশিমপুর এম কে উচ্চ বিদ্যালয়সিকদারপাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ। গত ৫ মার্চ বিকেলে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, আগামীতে চন্দনাইশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল উপজেলায় রূপান্তর করতে তিনি কাজ শুরু করেছেন। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সিডিউল অনুযায়ী সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত করার তাগিদ দেন নিয়োজিত ঠিকাদারকে।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ খান, উপজেলা ইঞ্জিনিয়ার তন্ময় নাথ, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মো. মোরশেদ আলম চৌধুরী, সিরাজুল ইসলাম, যুবদল নেতা বখতিয়ার উদ্দীন প্রমুখ।

একইদিন তিনি চন্দনাইশের হাজিরপাড়ায় যৌতুকের বলি হওয়া গৃহবধূ আয়েশা সিদ্দিকা মুক্তার কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় তিনি মুক্তার পরিবারে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি মুক্তার ২ সন্তানকে তার মামার পরিবারে এনে দেয়ার জন্য আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সাথে ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযান ৪টি মোটরসাইকেল, ১টি সিএনজি জব্দ