৭৪৪ ক্যান বিয়ারসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

৭৪৪ ক্যান বিয়ারসহ মোহাম্মদ রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি সংলগ্ন দেওয়ানহাট ব্রিজের নিচে শহীদের গুদামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গতকাল রোববার কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, জব্দকৃত বিয়ার ক্যানগুলো চট্টগ্রাম থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করেছেন। পরবর্তীতে তা বেশি দামে বিক্রির লক্ষ্যে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহসিন কলেজ এইচএসসি ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধমার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে