৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরশাদ উল্লাহ এমপি।

স্বাগত বক্তব্য দেন, এসজেডএইচএম ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। প্রধান অতিথি বলেন, আল্লাহ্‌র আউলিয়া কেরাম মানব সেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মন্‌জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডসমূহ তারই প্রতিফলন বলে আমি মনে করি।

অতিথি ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক নিউজ পোর্টাল এএনটিভির চেয়ারম্যান মো. আবুল হোসেন, মহানগর বিএনপি নেতা জাফর আহমদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির শেখ মুজিবুর রহমান বাবুল ও নুরুল করিম নুরু, অষ্টাদশ শিশুকিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক রাশেদ খান, চান্দগাঁও থানা বিএনপি নেতা মো. আলমগীর, চান্দগাঁও থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম রুবেল, কবির প্রমুখ। সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

অনুষ্ঠানে ১টি মসজিদ নির্মাণে সহায়তা, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানী প্রদানে সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিস এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ২ ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা, ৭ ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তা, ২ ব্যক্তিকে ঋণ পরিশোধ ও ৪ ব্যক্তিকে গৃহ মেরামতসহ ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫৪ লাখ ৪৭ হাজার ২০০ টাকা প্রদান করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার বই উৎসবে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা