৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য অভিযান উদ্বোধন

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের অধীনে ৪১নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে ফরম পূরণ ও সদস্য অভিযানের উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে ডেইলপাড়া সুমাইয়া কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক বিএনপি নেতা মো. এরশাদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির সদস্য বিএনপি নেতা মজিবুল হক, নিয়াজ মো. খান, মো. আলী, পতেঙ্গা থানা বিএনপি সভাপতি ডা. নুরুল আফসার, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, ইসমাইল কমিশনার, আবু জাফর, মো. সোলায়মান, মো. ইলিয়াছ, মো. শফি, মো. আলমগীর, ছিদ্দিক আহম্মদ, নাজমুল হুদা চৌধুরী, আবদুস সাত্তার, বিএনপি নেতা মো. আজম ও ওয়ার্ড এবং থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী দল বন্দর ডক শ্রমিক দলের সভা
পরবর্তী নিবন্ধসিইউসিবিএ অ্যালমনাই এসোর ইফতার মাহফিল ২২ এপ্রিল