৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট কাল শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের এই ফ্লাইট সরাসরি মদিনা যাবে। এবছর চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান সর্বমোট ১১টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে চট্টগ্রাম–জেদ্দা ৯টি এবং চট্টগ্রাম–মদিনা ২টি হজ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। এবার চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ৫ হাজার যাত্রী পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব যাচ্ছেন।

বাংলাদেশ বিমান, চট্টগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের ঠিকঠাকভাবে আনা নেয়ার জন্য বাংলাদেশ বিমান সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে। আগামীকাল বুধবার থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথাও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধই-অকশনে আগ্রহ কম বিডারদের
পরবর্তী নিবন্ধ৭৮৬