৩২টি দল নিয়ে বোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। গত সোমবার বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ৩২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তারুণ্যের উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় টিম ও সারোয়াতলী ইব্রাহিম নুর উচ্চ বিদ্যালয় টিম।

নির্ধারিত সময়ের খেলায় কোন গোল হয়নি। পরে টাইব্রেকারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় জিতে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম শওকত,মেহেদী হাসান সুজন,উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি নির্বাচনে যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি
পরবর্তী নিবন্ধভিয়েতনামের কাছে হেরে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের