৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৫ দোকান সিলগালা

পানওয়ালা পাড়ায় সিডিএর অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর উত্তর আগ্রাবাদের চৌমুহনীর পানওয়ালা পাড়ায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসিডিএ। গতকাল রোববার দিনভর অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ২৫টি অবৈধ দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। হাড্ডি কোম্পানির জায়গা হিসেবে পরিচিত সিডিএর অধিগ্রহণকৃত প্রায় ১২ একর জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, অথরাইজড অফিসার মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, সহকারী প্রকৌশলী নির্মল দত্ত, উপসহকারী প্রকৌশলী নূরে আলম বাধন এবং সিডিএ জাতীয়তাবাদী দলসিবিএ নেতৃবৃন্দ।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধ দখলে থাকা মূল্যবান সরকারি জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএকশ টাকার বিরোধের জেরে রুমমেটকে হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধনৌ পথে পণ্য পরিবহনেও সমস্যা