২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা দিলো মায়াফুল

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সামাজিক সংগঠন মায়াফুলের উদ্যোগে ফয়েজ লেকে ২২১ জন সুবিধাবঞ্চিত শিশু ঈদের নতুন জামা উপহার পেয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ফয়েজ লেকের পার্কিং এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের এসব ঈদ বস্ত্র উপহার দেয়া হয়। এর আগে আরও দুই দফায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। রমজান জুড়ে আরও ৭০০ শিশুকে দেয়া হবে ঈদের নতুন জামা। সোমবার (২ মার্চ) দুপুরে নগরীর কাজির দেউরি এলাকায় ৬৮ জন সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র উপহার দেয় সংগঠনটি। এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) নগরীর চকবাজার চট্টেশ্বরী রোডে ৫৮ জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দেয়া হয়। মায়াফুলের সভাপতি বশির আহমেদ বলেন,প্রতি বছরের ন্যায় এই বছরও রমজান জুড়ে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বামী নারায়ণ পুরী মহারাজের স্মরণ উৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধ‘হযরত মা খাদিজাতুল কুবরা (রা.) ছিলেন ইসলামের প্রতি ত্যাগের এক অনন্য উদাহরণ’