২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল হোসাইনের উদ্যোগে ৫০০ জন সুবিধাবঞ্চিত ওয়ার্ডবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য নুরুদ্দিন হোসেন নুরু, জাসাস মহানগর কমিটির আহবায়ক আবু মুসা বাবলু, সদরঘাট থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

সভাপতিত্ব করেন ইব্রাহিম মান্নান মিনু। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ইলিয়াস মিয়া, মনজুর আলম, আশরাফ, মোহাম্মদ জসিম, সেলিম, রমজান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার পরিবেশ উন্নত হলে প্রতিষ্ঠান উন্নত জাতি উপহার দেয়
পরবর্তী নিবন্ধপ্রধান আসামি হানিফ কুমিল্লায় গ্রেপ্তার