২৮ অক্টোবরের নাশকতার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

নির্মূল কমিটি চট্টগ্রামের আলোচনা সভায় শাহরিয়ার কবির

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের বিএনপিজামায়াত চক্রের সন্ত্রাস ও তাণ্ডবের কঠোর সমালোচনা করে বলেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী সামপ্রদায়িক অপশক্তির প্রতিনিধি জামায়াতবিএনপির জোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের পাশাপাশি দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, যাতে বহির্শক্তির হস্তক্ষেপ ও আগ্রাসনের পথ সুগম হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যা প্রকৃতপক্ষে রাষ্ট্রের উপর আক্রমণ। এই সব ভয়ঙ্কর সন্ত্রাস ও তাণ্ডবে অংশগ্রহণকারী, প্ররোচনাকারী এবং নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করার পাশাপাশি আন্দোলনের নামে সন্ত্রাসীদের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য অবিলম্বে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় লেখকসাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির এসব কথা বলেন। চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মহানগরের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখকসাংবাদিক শওকত বাঙালি। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দীপংকর চৌধুরী কাজল, . মো. আলাউদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, এম.এ মান্নান শিমুল, আহমেদ কুতুব, দেবাশীষ আচার্য্য, সাহাবুদ্দিন আঙ্গুর প্রমুখ। সভার আলোচকরা স্বাধীনতাবিরোধী মৌলবাদী সামপ্রদায়িক অপশক্তির নির্বাচন বানচালের যাবতীয় ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুলের আইসিএবি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন
পরবর্তী নিবন্ধঅবরোধের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে