আগামী ২৫ এপ্রিল (শনিবার) ফটিকছড়িতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী। তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফোন করে সফরের তথ্য নিশ্চিত করেছেন। ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এসে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।













