২৪ ও ২৫নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল ও সভা

| শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:১৬ পূর্বাহ্ণ

সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ২৪ ও ২৫নং ওয়ার্ড যুবদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার রামপুরা ও উত্তর আগ্রাবাদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম।

এতে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে সন্ত্রাস ও চাঁদাবাজি যারা করবে তাদেরকে ২৪ ও ২৫ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে শক্ত হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, যারা দলীয় পদ–পদবি ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও যুবদলের পক্ষ থেকে রুখে দাঁড়ানো হবে। উক্ত মিছিলটি ঈদগাহ মুন্সীপাড়া জামে মসজিদ থেকে শুরু করে ঈদগাহ মোড়, বড়পুকুর পাড়, রমনা আবাসিক, রংগীপাড়া মাছবাজার হয়ে রংগীপাড়া কন্ট্রোল মোড় এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাফর-সালাহউদ্দিনসহ ৩৫ জনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা
পরবর্তী নিবন্ধমহামায়া লেকের কচুরিপানা পরিষ্কার করল বিডি ক্লিন