২৩নং ওয়ার্ড এলাকায় চেয়ার প্রতীকের গণসংযোগ

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, আসন্ন নির্বাচনে বিভিন্ন স্থানে কালো টাকায় ভোট ক্রয়ের খবর পাওয়া যাচ্ছে। যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মোটেও সহায়ক নয়। নির্বাচনে কালো টাকার ব্যবহার জনমতের যথার্থ প্রতিফলনে বিঘ্ন ঘটবে বলে মন্তব্য করে তিনি টাকা নয়, সততা ও যোগ্যতাকে অধিকতর বিবেচনায় নেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম৯ আসনের ২৩নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম রাজ, মাওলানা তাহেরী, মো. কামাল উদ্দিন,গোলাম আবেদ চিশতি, মো. ইব্রাহিম খান, জসিম আহমেদ, হাফেজ আব্দুল করিম, মো. হাসান ইমাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই বিজয় ঠেকাতে পারবে না
পরবর্তী নিবন্ধধানের শীষের সমর্থনে মহানগর জাসাসের ভ্রাম্যমাণ প্রচারণা