২১ নারীকে সেলাই মেশিন প্রদান

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

সেন্ট কসমো স্কুলে ফ্রি সেলাই মেশিন প্রদান করে সেন্ট কসমো স্কুলের পরিচালকবৃন্দ। আগ্রাবাদস্থ সিডিএ আবাসিক এলাকা সেন্ট কসমো স্কুলের পরিচালকদের যাকাতের টাকা থেকে গত ৫ মাস ধরে সেলাই প্রশিক্ষণ দিয়ে সমাজের অসাবলম্বী ২১ জনকে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়। স্কুলের সিইও তাপস মাহমুদ রাসেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্কুল সভাপতি মাহবুবুল আলম চৌধুরী।

তিনি বলেন আপনারা প্রশিক্ষণ নিয়ে ফ্রি সেলাই মেশিন নিয়ে যাচ্ছেন, এই মিশন দিয়ে আপনারা কাজ করে সাবলম্বী হবেন, ছেলে মেয়ে লেখাপড়া করাবেন, পরিবার কে সহযোগিতা করবেন। এতে বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল মো. মোখলেছুর রহমান, পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মো. আবু তাহের ভূঁইয়া, সহ সভাপতি মোস্তাক আহম্মদ, মো. আব্দুল বারেক, মো. আনিসুর রহমান, ভাইস প্রিন্সিপাল ফারজানা নূর প্রিয়া, সেলাই প্রশিক্ষক ফাতেমা বেগম এবং শিক্ষার্থী মেহেরুন নেছা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত তহবিলে ১ লাখ টাকা প্রদান