২০ হাজার টাকা জরিমানা

তারিখ বিহীন লোশন বিক্রি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ের মুনতাসির টাওয়ারে পণ্যের গায়ে মেয়াদের তারিখবিহীন ‘অ্যাভেনো বেবি লোশন’ বিক্রির জন্য প্রদর্শন করার অপরাধে ‘বেবি টাউন’ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। একই সময়ে কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে সিজেকেএস মার্কেটের কুপার্সকে (গুইবারা বেকারি) দুই হাজার টাকা জরিমানা করেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি ‘ফিট ফুড হানি রোস্টেড অ্যালমন্ড উইথ সিসেম সিডস’ নামের পণ্য মোড়কজাত নিবন্ধন না নিয়ে বাজারজাত করে আসছিল। বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমদ দৈনিক আজাদীকে জানান, জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেবি টাউন নামের প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা এবং কুপার্সকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধনারীরা শিক্ষিত হলে সমাজ এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধকরোনা টিকার জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়েছে চবি প্রশাসন