২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির ঈদ উপহার বিতরণ

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মহানগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আছে। এই কঠিন সময়ে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনই ঈদের প্রকৃত আনন্দ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিদারুল আলম স্বপন, হাসান আলী, মনসুর আলম, মোহাম্মদ আলী, সেকাওয়াত হোসেন পিয়াল, মোঃ আলাউদ্দিন, মনির আহমেদ, আরশে আজিম আরিফ ও আব্বাস আলী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা এরশাদ আলী, নুরুল আজিম, বাহাদুর, রেজাউল করিম মাসুদ, আজগর আলী, রোমমান হোসেন, তাজ মোহাম্মদ ও মোঃ শাহাবুদ্দিন।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়ার্ড আহবায়ক ইয়াসিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রনি। শ্রমিকদলের পক্ষ থেকে নেতা পাশাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ উপস্থিত স্থানীয় বাসিন্দাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ভূজপুর মীরেরখীল প্রবাসী একতা সংঘের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধইরানে ইসরায়েলি গুপ্তচর বলে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর