১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এলাকায় চেয়ার প্রতীকের গণসংযোগ

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, বাকলিয়ার ভোটে এ আসনের এম পি নির্বাচিত হলেও এ এলাকা দৃশ্যমান উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে অত্র এলাকায়, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং ভৌত অবকাঠামোর উন্নয়নসহ বাকলিয়াকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, প্রতীক এবং কালো টাকা কখনো যোগ্যতার মানদণ্ড হতে পারে না। তাই আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান। তিনি গতকাল রোববার চট্টগ্রাম ৯ আসনের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আলী আজগর খান, আব্দুল করিম সেলিম, আবদুল জলিল, নাছির উদ্দীন, ইসমাইল হোসেন, মুহাম্মদ বাছির, হাজি নুর আলম, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ সাইফকুল ইসলাম শফিক, ইউসুফ রাজা, সালাহউদ্দিন, মুহাম্মদ নাদিম, মুহম্মদ জামাল,আবু বকর টিটু, জসিম উদ্দিন, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ সাইদুল, মুহাম্মদ ফরহাদ, দীন ইসলাম, মুহাম্মদ ইমন, মুহাম্মদ সাকি কাউসার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে হিট প্রজেক্ট প্রপোজাল রাইটআপ শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার উন্নয়ন হয়েছে রাঙ্গুনিয়ার ছেলেদের হাতেই : এটিএম রেজাউল