১৮নং ওয়ার্ড বাকলিয়ায় বৃহত্তর সুন্নী জোট সমর্থিত প্রার্থীর গণসংযোগ

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেনবর্ষা মৌসুমে বাকলিয়া এলাকা প্লাবিত হয়ে জলজটের সৃষ্টি করে।

ফলে এ এলাকার বিশাল জনগোষ্ঠীর দুর্ভোগ, ভোগান্তির কোন অন্ত থাকে না। তাই নির্বাচিত হলে উক্ত এলাকার জনদুর্ভোগ লাঘবে বিজ্ঞান ভিত্তিক পয়ঃনিষ্কাশন এবং জলাবদ্ধতা ও জলজট নিরসনে বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে পরিকল্পিত ব্যবস্থা নেয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। গতকাল রোববার বিকেল ৩টায় চট্টগ্রাম৯ আসনের ১৮নং ওয়ার্ড বাকলিয়া এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইউসুফ কবির, মুহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন, মোঃ মহিউদ্দিন রুহি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ জে খাঁন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নাজমুল মোস্তফার গণসংযোগ