১৭ ফেব্রুয়ারি রমজানের স্বাগত র‌্যালি সফল করুন

আনজুমান ট্রাস্টের প্রস্তুতি সভায় এসভিপি মনজুর আলম

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কাল মঙ্গলবার মাহে রমজানের স্বাগত র‌্যালি সফলকল্পে এবং ২০২৬ সালের যাকাতফিতরা কালেকশনের জন্য এক প্রস্তুতি সভা গতকাল রবিবার বা’দ মাগরিব আলমগীর খানকাএ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। প্রধান বক্তা ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান সদস্য নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল হাই মাসুম, মাহবুবুল আলম, মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, . সাইফুল আলম, মাহমুদ নেওয়াজ, মুহাম্মদ ইলিয়াছ, গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। সঞ্চালনা করেন মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার।

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও মাহে রমজানের স্বাগত র‌্যালি আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবেইনশাআল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের সদস্যগণের সহযোগিতায় এ আয়োজিত হচ্ছে। বিকাল ৪টায় সকলে জমিয়তুল ফালাহ ময়দানে জমায়েত হবেন। আছরের নামাজ পড়েই র‌্যালি শুরু হবে। আলমাস মোড়, কাজির দেউড়ি মোড়, জামাল খান মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে আমরা আখেরি মোনাজাতের মাধ্যমে র‌্যালি শেষ করবো। তিনি সভাকে অবহিত করেন যে, আনজুমান সদস্য মাহমুদ নেওয়াজকে ক্যাবিনেট মেম্বার, মরহুম সিরাজুল হকের সুযোগ্য সন্তান হাফেজ মুহাম্মদ মারুফুর রহমানকে আনজুমান সদস্য, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে মোহাম্মদ কমর উদ্দীন সবুর এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে আনজুমান সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে হুজুর কেবলা (মু.জি.) সদয় মনোনয়ন প্রদান করেন। শূন্যপদগুলো পূরণ করায় হুজুর কেবলার শুকরিয়া আদায় এবং মনোনীত ব্যক্তিদের ট্রাস্টের পক্ষ হতে অভিনন্দন জানান। পরিশেষে, সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা বিশেষ করে নতুন সরকারের মাধ্যমে দেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। এরপর সভার সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল