১৭ নং ওয়ার্ডে চেয়ার প্রতীকের গণসংযোগ

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, এলাকার থানা প্রশাসনে তদবির পার্টির অস্বাভাবিক দৌরাত্ম্য পরিলক্ষিত হয় অতীব কদর্যভাবে। ফলে সাধারণ জনগণকে দুঃসহ বিড়ম্বনাভোগান্তির শিকার হতে হয়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় ভিকটিমরা। তাই থানা প্রশাসনের এসব নেতিবাচক কর্মকাণ্ড রোধপূর্বক সাধারণ জনগণের সেবা সহজলভ্য করা হবে। এছাড়া প্রশাসনিক স্বচ্ছতা আনয়নে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

তিনি গতকাল বুধবার চট্টগ্রাম৯ আসনের ১৭নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন আলম রাজু, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, সারোয়ার কামাল রিপন, মোহাম্মদ ওসমান গনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসদ প্রার্থী শফি উদ্দিন কবিরের গণসংযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে