নগরের ডবলমুরিং থানার আকবর শাহ মাজার এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. ছবির (৩৮) নামে এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় একটি সিএনজিও। ধৃত ছবির কুমিল্লা জেলার চান্দনা থানার মৃত জামশেদের ছেলে। নগরের ধনিয়ালাপাড়ার মসজিদ গলির ভরসা বাড়িতে থাকেন। সিএমপি জানায়, গোপন সংবাদ পাওয়া তথ্যের ভিত্তিতে দেওয়ানহাট আকবরশাহ মাজার সংলগ্ন পাকা রাস্তার উপর সিএনজি টেক্সি (চট্টমেট্রো থ–১৩– ৩৭৮৬) তল্লাশি চালানো হয়। এসময় পেছনের যাত্রী সিটে রক্ষিত একটি কার্টন থেকে ৭টি পুটলিতে থাকা ১৪ কেজি কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, সিএনজি চালক মো. ছবিরকে গ্রেপ্তার করা হয়।












